স্বাধীনতা দিবসের বক্তব্য ২০২৬ | ১৫ আগস্ট ২০২৬-এর বক্তব্য |Independence Day Speech in Bengali
১৯৪৭ সালের ১৫ই আগস্ট... ভারতের আকাশে যখন স্বাধীন দেশের পতাকা উঠেছিল, তখন কোটি কোটি ভারতবাসীর চোখে ছিল আনন্দের জল। কিন্তু সেই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল এমন এক ইতিহাস— যে ইতিহাসের প্রতিটি পাতায় মিশে আছে রক্ত, অশ্রু আর আত্মত্যাগ। কারণ ভারত স্বাধীন হয়েছিল ঠিকই... কিন্তু সেই স্বাধীনতা কেউ আমাদের হাতে তুলে দেয়নি।ছিনিয়ে নিতে হয়েছিল।কেউ ফাঁসির মঞ্চে উঠে। কেউ ব্রিটিশের গুলির সামনে বুক পেতে। কেউ বছরের পর বছর কারাগারের অন্ধকারে থেকে।আর কেউ নিজের ঘর, পরিবার, যৌবন—সবকিছু বিসর্জন দিয়ে।এই স্বাধীনতার জন্য গর্জে উঠেছিলেন ক্ষুদিরাম বসু।মাত্র আঠারো বছর বয়সে তিনি হাসিমুখে ফাঁসির দড়ি গলায় তুলে নিয়েছিলেন।ভগৎ সিং, রাজগুরু, সুখদেব—তাঁরা জানতেন, তাঁদের সামনে মৃত্যু অপেক্ষা করছে।তবুও এক পা পিছিয়ে যাননি।কারণ তাঁদের কাছে নিজের জীবন থেকে বড় হয়ে উঠেছিল—ভারতের স্বাধীনতা। চট্টগ্রামের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন বিনয়, বাদল, দীনেশ।আর শুধু পুরুষরাই নয়— স্বাধীনতার এই সংগ্রামে ভারতীয় নারীরাও নিজেদে...







